ঢাকাMonday , 11 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিজিটাল সেন্টারের মাধ্যমে দেড় শতাধিক সেবা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বর্তমানে ডিজিটাল সেন্টারের মাধ্যমে দেড় শতাধিক সেবা দেয়া হচ্ছে।
সময়ের প্রয়োজনে একই ছাদের নিচে সবার প্রয়োজনীয় সেবা দেয়ার উপযুক্ত করে এসব ডিজিটাল সেন্টারকে এক একটি ‘ওয়ানস্টপ সার্ভিস সেন্টার’ হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে একসেস টু ইনফরমেশনের (এটুআই) উদ্যোগে ডিজিটাল সেন্টার নিয়ে আয়োজিত ‘ইনোভেশন টক’ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন। ডিজিটাল সেন্টারের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ‘ইনোভেশন টক’ সেশনের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন হচ্ছে শহরের সব সুবিধা গ্রামীণ মানুষের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া। শুধু নদীভাঙন বা দারিদ্র্যের কারণেই মানুষ গ্রাম ছেড়ে শহরে আসে না। বরং শিক্ষিত যুব সমাজের মধ্যেও শহরে আসার প্রবণতা বেশি। তাদের যদি আমরা গ্রামে রেখেই শহরের সুবিধা দিতে পারি, তাহলে আর তারা শহরে আসবে না। তাই তাদের একটি ল্যাপটপ বা কম্পিউটার দিয়েই ঢাকা বা দেশ তো বটেই, পুরো বিশ্বের সঙ্গে যুক্ত করে দেওয়া যায়। আর এই কাজটিই করছে ডিজিটাল সেন্টার।
এটুআই’র পলিসি এডভাইজার আনীর চৌধুরীর সঞ্চালনায় ইনোভেশন টকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, এটুআই’র প্রকল্প পরিচালক ড. মো. আব্দুল মান্নানসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ডিজিটাল সেন্টারের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া প্রান্তিক পর্যায় থেকেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনেকে অনুষ্ঠানে যুক্ত হন।
বিশেষ অতিথির ভাষণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সারাদেশে ৫ হাজার ৮৬৫টি ইউনিয়ন ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। জনগণের নাগালের মধ‌্যে সরকারের সেবা পৌঁছে দিতে শুধু দেশেই নয়, সারা বিশ্বের কাছে সাফল্যের দৃষ্টান্ত হিসেবে ইউনিয়ন ডিজিটাল সেন্টার প্রশংসিত হয়েছে।