ঢাকাSunday , 10 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোমবার সকাল থেকে নৌযান চলাচল শুরু

Link Copied!

নিউজ ডেস্ক : আবহাওয়া স্বাভাবিক থাকা সাপেক্ষে সোমবার সকাল ৬টা থেকে সারা দেশে অভ্যন্তরীণ সকল নৌরুটে যাত্রীবাহী লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল করবে।
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব অনেকটা স্বাভাবিক হওয়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) রোববার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে।
ঘূর্ণিঝড় বুলবুলের কারণে প্রায় দুই দিন ধরে ঢাকার সদরঘাটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ আছে। গত শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল থেকে রোববার বিকেল পাঁচটা পর্যন্ত কোনো যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যায়নি।