ঢাকাFriday , 8 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছিন্নমূল শিশুদের জন্য রান ফর দি চিলড্রেন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সোস্যাল রেসপনসিবিলিটির আওতায় দেশের হোটেল ‘সারিনা’ বাংলাদেশের শিশুদের জন্য আয়োজন করেছে ‘রান ফর দি চিলড্রেন’।
শুক্রবার ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই আয়োজনে সর্বসাধারণ অংশগ্রহণ করে।
এই আয়োজনের মাধ্যমে অর্জিত অর্থ ‘আহসানিয়া মিশন চিলড্রেন সিটি’র এতিম শিশুদের উন্নয়নে ব্যয় করা হবে।
এই প্রসঙ্গে হোটেল সারিনার অপারেশন ম্যানেজার শ্রী নেয়ার জানান, এটা কেবল শুরু। এর মাধ্যমে আগামীতে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করবো, যা দেশের শিশু এবং মানুষের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবে।
‘রান ফর দি চিলড্রেন’ আয়োজনে ভোর থেকেই কয়েক ধাপে অংশগ্রহণকারীরা ৫ কিলোমিটার দূরত্বের ম্যারাথনে অংশ নেন। সারিনার এই আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারাও সাদরে অংশ নিয়েছেন। এছাড়া দারুণ এই আয়োজনে বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিরাও সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন।
হোটেল সারিনার পৃষ্ঠপোষকতায় অংশগ্রহণকারীদের জন্য থাকছে ‘র‌্যাফেল ড্র’ এর ব্যবস্থা। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা দেশের বিভিন্ন হোটেলে ঘুরতে গিয়ে ‘বিশেষ সুবিধা’পাবেন। একই সাথে অংশগ্রহণকারীরা বিনা খরচে হেল্থ ক্লাবেরও মেম্বার হতে পারবেন। তাছাড়া নানা কিছুতে অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা।