ঢাকাThursday , 7 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৬ জেলেকে হত্যাকারী দুজনকে উত্তর কোরিয়ার কাছে হস্তান্তর

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার ১৬ জেলেকে হত্যা করে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে আসা দুই জেলেকে পিয়ংইয়ংয়ের কাছে হস্তান্তর করেছে সিউল। শনিবার উপকূলীয় সীমান্ত পাড়ি দিয়ে দক্ষিণ কোরিয়া প্রবেশ করলে তাদের আটক করে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ।
উত্তর থেকে পালিয়ে আসা ব্যক্তিদের সাধারণত আশ্রয় দিয়ে থাকে দক্ষিণ কোরিয়া। তবে এক্ষেত্রে পালিয়ে আসা দুজন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে জানিয়েছে সিউল। তাদেরকে দলত্যাগী নয় বরং অপরাধী হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং সেই কারণেই ফেরত পাঠানো হয়েছে।
কর্মকর্তাদের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, স্বীকারোক্তিতে দুজন জানিয়েছে, দুর্ব্যবহারের কারণে গত অক্টোবরে আরো এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে তারা দুজন জাহাজের ক্যাপ্টেনকে হত্যা করে। তারা এ হত্যাণ্ডের প্রতিবাদকারী অন্য ক্রুদেরও একে একে হত্যা করে। পরে তিনজনই উত্তর কোরিয়া ফিরে যায়। তবে স্থানীয় পুলিশ একজনকে আটক করলে অপর দুজন তাদের নৌকায় করে দক্ষিণ কোরিয়া পালিয়ে আসে।
দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় জানিয়েছে, তারা ‘গুরুতর অপরাধীদের’ থাকার অনুমতি দিতে পারেন না। ২০ বছর বয়সী দুজনকে দুই কোরিয়ার সীমান্তবর্তী অসামরিক এলাকা পানজুমান দিয়ে উত্তর কোরিয়ার কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।