ঢাকাWednesday , 6 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তাজিক সীমান্তে গোলাগুলি, নিহত ১৭

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : তাজিকিস্তান ও উজবেকিস্তান সীমান্তে মুখোশধারী ইসলামিক স্টেটের হামলাকারীদের সঙ্গে রাতভর গোলাগুলিতে ১৭ জন নিহত হয়েছে। বুধবার তাজিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
নিহতদের মধ্যে ১৫ জন হামলাকারী এবং এক সীমান্ত রক্ষী ও এক পুলিশ সদস্য রয়েছে।
এ ব্যাপারে তাৎক্ষনিকভাবে ইসলামিক স্টেটের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি। তবে সাম্প্রতিক মাসগুলোতে তাজিক সীমান্তে একাধিক হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠীটি।
তাজিকিস্তান জাতীয় নিরাপত্তা কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী দুশানবে থেকে ৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এ ঘটনা ঘটেছে। পাঁচ হামলাকারীকে আটক করা হয়েছে।
কমিটি যে ছবি প্রকাশ করেছে তাতে দেখা গেছে, সামরিক ধাঁচের পোশাক পরিহিত তিন জ্বলন্ত ব্যক্তির দেহ বিধ্বস্ত একটি গাড়ির পাশে পড়ে আছে।