ঢাকাTuesday , 5 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছোট ঠিকাদারদের সুযোগ দিতে হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সরকারি আইন বিধিমালা (পিপিআর) অনুযায়ী বড় বড় ঠিকাদাররা বার বার কাজ পেলেও ছোট ঠিকাদাররা তা পাচ্ছেন না। সবাই যেন কাজ পায় সেজন্য পিপিআর সংশোধন করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে প্রেস ব্রিফিং এ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এই কথা জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ছোট ঠিকাদারদের কাজ পাওয়ার সুযোগ দিতে হবে। কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়াতে হবে। সবাই যেন অংশ নিতে পারে সেই ব্যবস্থা করতে বলেছেন প্রধানমন্ত্রী ‘
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী অহেতুক সেতু নির্মাণ না করার কথা বলেছেন। এ ছাড়া প্রকল্পের কাজ খুব দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছেন তিনি।’
মন্ত্রী আরো বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বর্তমানে যে সকল সড়ক রয়েছে সেগুলো আরো উন্নত করতে। নতুন সড়ক হাতে নেওয়ার ক্ষেত্রে দেখেশুনে নিতে হবে।’