ঢাকাMonday , 4 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতকে পরাজিত করায় টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

Link Copied!

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লিতে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ভারতকে পরাজিত করায় জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
ভারতের রাজধানী নয়াদিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টি-২০তে ভারতের বিরুদ্ধে ৭ উইকেটে জয়লাভ করে টাইগাররা রেকর্ড সৃষ্টি করেছে।
আজ এক বার্তায় ক্রিকেট অনুরাগী প্রধানমন্ত্রী ভারতকে পরাজিত করার জন্য জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের খেলোয়াড়দের টিম স্প্রিট ও তাদের অসাধারণ নৈপুণ্য দেখে গোটা জাতি গর্বিত।’ বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতেও বিজয়ের এ ধারা অব্যাহত রাখবে বলে শেখ হাসিনা আশা প্রকাশ করেন।