ঢাকাSunday , 3 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অনার্সে ভর্তির রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ ৫ নভেম্বর

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকা ৫ নভেম্বর প্রকাশ করা হবে।
ওই ফলাফল বিকাল ৪টা থেকে এসএমএস nu<space>athn<space>roll no টাইপ করে ১৬২২২ নম্বরে সেন্ড করে পাওয়া যাবে। একই দিন রাত ৯টা থেকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) ফলাফল পাওয়া যাবে।
রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত আবেদনকারীদের বিষয় পরিবর্তনের সুযোগ থাকবে না। এছাড়া ১ম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ১১ নভেম্বর ২০১৯ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম উত্তোলন করতে হবে।