ঢাকাSaturday , 2 November 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধ ঘোষণা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দুই হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার রাত ১২টায় কুয়েট কর্তৃপক্ষ এ নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেন। কুয়েটের রেজিস্ট্রার জি এম শহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে শনিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা কুয়েটে হওয়ার কথা ছিল তা যথারীতি অনুষ্ঠিত হবে। কুয়েটের জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদার এ তথ‌্য জানান।
রেজিস্ট্রার জানিয়েছেন, শনিবার বিকেল ৫টার মধ্যে ছাত্রদের ছয়টি এবং রোববার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের একটি হল খালি করার নির্দেশ দেয়া হয়েছে।
কুয়েট সূত্র জানায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে শুক্রবার রাতে কুয়েটের অমর একুশে হল ও ফজলুল হক হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৫ থেকে ৬ ছাত্র আহত হন। রাতে বিষয়টি নিয়ে অন‌্যান‌্য হলেও উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তী অনাকাঙ্খিত ঘটনা এড়াতে কর্তৃপক্ষ কুয়েট বন্ধ ঘোষণা করে।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, রাতেই ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ সদস‌্য মোতায়েন করা হয়েছে।