ঢাকাThursday , 31 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাকিব এক গর্বের নাম: শাকিব খান

Link Copied!

বিনোদন ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। আইসিসির দুর্নীতি-বিরোধী নিয়ম ভাঙার অভিযোগে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ককে এই শাস্তি দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
আইসিসির আইনে সাকিব আল হাসান অপরাধী হলেও বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা ভালোবেসে তার পাশে দাঁড়িয়েছেন। শোবিজের অন্য তারকাদের মতো সাকিবকে সাহস জুগিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান।
তিনি লিখেছেন, ‘বিশ্বসেরা ক্রিকেট তারকা সাকিব আল হাসান এক বছর খেলতে পারবে না, ভাবতেই যেন কেমন লাগছে। তবে মানসিকভাবে শক্তিশালী সাকিব প্র্যাকটিসের মধ্য দিয়ে নিজেকে আরো ভালোভাবে তৈরি করে মাঠে ফিরবেন, এটাই আশাবাদ। সাকিবের মতো বিশ্বমানের একজন খেলোয়াড় খেলা থেকে দূরে থাকবেন, এটা নিঃসন্দেহে ভীষণ কষ্টের।’
দুই বাংলার দর্শকপ্রিয় এ চিত্রনায়ক আরো লিখেন, ‘বাংলাদেশের ক্রিকেটের অন্যতম আশার আলো সাকিবের এই কষ্টের সময়ে আমাদের উচিত আরো বেশি ভালোবাসা দেখানো। সবার ভালেবাসায় বিশ্ব ক্রিকেটের বিস্ময় সাকিব ফিরবেন স্বমহিমায়। সাকিব আল হাসান আমার কাছে এক গর্বের নাম। সে যেমন ভালো খেলোয়াড়, তেমনি পরিশ্রমী— ক্রিকেটে তার অর্জনে প্রতিনিয়ত আমরা গর্বিত।’