ঢাকাThursday , 31 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোনালদোর গোলে জুভেন্টাসের জয়

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ম্যাচের প্রথমার্ধে লিওনার্দো বুনচ্চির গোলে লিড পেয়েছিল জুভেন্টাস। বিশ্রামে যাওয়ার আগেই সেই গোলের শোধ দেয় জেনোয়া। এরপর ম্যাচের যোগ হওয়া সময়ে পোনাল্টি থেকে পাওয়া ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।
ইতালিয়ান লিগে ইন্টার মিলানের সঙ্গে অনেকটা ইঁদুর-বিড়াল লড়াই চলছিল জুভেন্টাসের। আজ মিলানকে টপকে টেবিলের শীর্ষে উঠেছে জুভিরা। নিজেদের মাঠে জেনোয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে কষ্টের জয় পেয়েছে তুরিনের ক্লাবটি।
প্রতিপক্ষের মাঠে শুরুতে গোল করে ভালো কিছুরই আভাস দিয়েছিল জুভেন্টাস। লিওনার্দো বোনুচ্চির গোলে স্বাগতিকেরা এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করতে পারত। কিন্তু ম্যাচের ৪০ মিনিটে ক্রিস্টিয়ান কোওয়ামির গোলে সমতায় ফেরে অতিথিরা।
দ্বিতীয়ার্ধে ছয় মিনিটের ব্যবধানে জেনোয়ার দুই খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়লে অতিথিদের পেয়ে বসে জুভেন্টাস। কিন্তু জেনোয়ার রক্ষণ জমাট ফাঁকি দিয়ে জালের দেখা পাচ্ছিল না কোনোভাবেই। ম্যাচের ৮৭ মিনিটে এসে জুভেন্টাসের আড্রিয়েনও দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ স্কোরলাইনেই। ম্যাচের যোগ হওয়া সময়ে জিনোয়ার ডি বক্সে ফাউলের শিকার হন রোনালদো। সফল স্পটকিকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সিআরসেভেন।
সিরি’আতে এ জয়ে ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠল জুভেন্টাস। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইন্টার মিলান।