ঢাকাThursday , 31 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রামোস-বেনজেমায় বিধ্বস্ত লেগানেস

Link Copied!

স্পোর্টস ডেস্ক : দাপুটে জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়েছে রিয়াল মাদ্রিদ। সার্জিও রামোস ও করিম বেনজেমাদের গোলে লেগনেসকে উড়িয়ে দিয়েছে লস ব্লাঙ্কোসরা।
লা লিগার ম্যাচে গতকাল সান্তিয়াগো বার্নাব্যুতে লেগানেসকে স্বাগত জানায় রিয়াল। ঘরের মাঠে টেবিলের তলানীর দিকে থাকা দল লেগানেসকে ৫-০ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। রিয়ালের জয়ে রামোস ও বেনজেমার সঙ্গে একটি করে গোল পেয়েছেন রদ্রিগো, টনি ক্রুস ও লুকা ইয়োভিচ।
ম্যাচের সপ্তম মিনিটে রদ্রিগোর গোলে এগিয়ে যায় রিয়াল। ডান দিক থেকে বেনজেমার বাড়ানো বল গোলমুখে ফাঁকায় পেলেও ঠিকমতো শট নিতে পারেননি রদ্রিগো। তবে বল তার পায়ে লেগে ঠিকানা খুঁজে নেয়। স্প্যানিশ দলটির হয়ে তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এটি দ্বিতীয় গোল।
পরের মিনিটের গোলটিও হয় অনেকটা একইভাবে। বাঁ দিক থেকে বেনজেমার বাড়ানো বল জার্মান মিডফিল্ডার ক্রুসের সাইড ফুটে লেগে ভিতরে ঢোকে। এরপর ম্যাচের ২৪তম মিনিটে রামোসের স্পট কিকে স্কোরলাইন হয় ৩-০। ইডেন হ্যাজার্ড ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পেয়েছিল রিয়াল।
ম্যাচের ৬৯ মিনিটে স্পট কিক থেকে গোলের দেখা পান বেনজেমা। লুকা মদ্রিচ ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। আর যোগ করা সময়ের প্রথম মিনিটে লেগানেসের জালে শেষ গোলটি করেন ইয়োভিচ।
লিগে এ জয়ে ১০ ম্যাচে ছয় জয় ও তিন ড্রয়ে দ্বিতীয় স্থানে ওঠা রিয়ালের পয়েন্ট ২১। আর তালিকার শীর্ষে থাকা মেসি ও সুয়ারেজদের বার্সেলোনার পয়েন্ট ২২।