ঢাকাWednesday , 30 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাস্তবে সুপারহিরো শাহরুখ

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খান। রুপালি পর্দায় নিজের জীবন বাজি রেখে গুণ্ডাদের হাত থেকে নায়িকাকে অনেকবারই রক্ষা করেছেন। সুপারহিরো রূপেও দেখা গেছে তাকে। এবার বাস্তবেই সুপারহিরোর পরিচয় দিলেন।
সম্প্রতি দীপাবলি উপলক্ষে একটি পার্টির আয়োজন করেন বচ্চন পরিবার। সেখানে উপস্থিত হয়েছিলেন শাহরুখ। রাত ৩টার দিকে পার্টি যখন প্রায় শেষ, তখনই ঘটে একটি দুর্ঘটনা। অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের ম্যানেজার অর্চনা সদানন্দের লেহেঙ্গাতে আগুন লাগে। তৎক্ষণাত সাহায্য করতে ছুটে যান শাহরুখ এবং আগুন নিভিয়ে ফেলেন। মিড-ডে এই তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরো বলা হয়েছে, এতে অর্চনার শরীরের কিছু অংশ পুড়ে গেছে। শাহরুখও ছোটখাটো আঘাত পেয়েছেন। শরীরে যেন কোনো সংক্রমণ না হয় এজন্য বর্তমানে মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অর্চনা। তবে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে খবরটি শেয়ার করেছেন বলিউড কোরিওগ্রাফার-নির্মাতা ফারাহ খান। তার ওম শান্তি ওম সিনেমার একটি দৃশ্যে সুপারহিরো ‘মহব্বতম্যান’ রূপে হাজির হয়েছিলেন শাহরুখ। সেই সূত্র টেনে তিনি ক্যাপশনে লিখেছেন, সাহায্যকারী মহব্বতম্যান শাহরুখ খান। অর্চনার দ্রুত সুস্থতা কামনা করছি।