ঢাকাWednesday , 30 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুক্তি পাচ্ছে দেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র

Link Copied!

বিনোদন ডেস্ক : বাংলাদেশে প্রথমবার নির্মিত অমনিবাস বা অ্যান্থলজি চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’। যার ইংরেজি নাম ‘সিনসিয়ারলি ইয়োরস, ঢাকা’। বিশ্বের বিভিন্ন দেশের ২৩টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়াচ্ছে চলচ্চিত্রটি। আগামী ১৫ নভেম্বর বাংলাদেশে মুক্তি পাচ্ছে এটি।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ চলচ্চিত্র পরিচালনা করেছেন মোট ১১ জন তরুণ পরিচালক। তারা হলেন আবদুল্লাহ আল নুর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, মো. রবিউল আলম, তানভীর আহসান, নুহাশ হুমায়ূন, রাহাত রহমান, সৈয়দ সালেহ আহমেদ সোবহান ও সৈয়দ আহমেদ শাওকী।
গত বছরের ১২ এপ্রিল এ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত হয়। তারপর নগরীর বিভিন্ন স্থানে শুটিং শুরু করেন। ‘ইতি, তোমারই ঢাকা’ নামে সিনেমার সৈয়দ আহমেদ শাওকী নির্মিত অংশের গল্পের নাম ‘চিয়ার্স’। এতে অভিনয় করেছেন লাক্স তারকা তানিন তানহা ও অর্চিতা স্পর্শিয়া।
তানিন তানহা এরই মধ্যে বেশ কটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। কিন্তু এটি তার অভিষেক চলচ্চিত্র। এ প্রসঙ্গে তানিন তানহা বলেন, ‘চলচ্চিত্রে অভিষেক হচ্ছে নিঃসন্দেহে এটা খুশির খবর। তাই আমারও ভালো লাগছে। নিয়মিত চলচ্চিত্রে কাজ করতে চাই। তবে বাণিজ্যিক ঘরানার সিনেমায় আগ্রহ ততটা নেই। ক্যারেক্টারাইজড কাজ করতে চাই। সব মিলিয়ে এ চলচ্চিত্রের কাজ ভালো হয়েছে, ভালো কিছুই প্রত্যাশা করছি।’
২০-২১ বছর বয়সি দুজন নারীর গল্প ‘চিয়ার্স’। কোনো এক কারণে তাদের হৃদয় ভাঙার পর রাতেরবেলায় তারা কিছু একটা করতে ঢাকা শহরে অ্যাডভেঞ্চারে নামে। মূলত তাদের চোখ দিয়ে ঢাকা শহরকে দেখানো হবে এই চলচ্চিত্রের গল্পে। এ দুই নারী চরিত্রে অভিনয় করেছেন তানিন তানহা ও অর্চিতা স্পর্শিয়া। এর একটি চরিত্রে অভিনয় করেছেন ‘স্বপ্নজাল’খ্যাত ইয়াশ রোহান।