ঢাকাWednesday , 30 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শুধু হ্যাটট্রিকটাই পেলেন না মেসি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে লা লিগায় রিয়াল ভায়াদোলিদকে ৫-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। মেসি নিজে দুই গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেনও দুই গোল। শুধু হ্যাটট্রিকটাই পাননি আর্জেন্টাইন তারকা।
নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে মঙ্গলবার রাতে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের দেখা পায় বার্সা। গোল করে স্বাগতিকদের লিড এনে দেন ক্লেমেন্ট লংলে। অবশ্য ১৫ মিনিটে অলিভাস আলবার গোলে ম্যাচে ফেরে অতিথিরা।
২৯ মিনিটে মেসির পাস থেকে গোল করে বার্সাকে আবার লিড এনে দেন আরতুরো ভিদাল। চার মিনিট পর মেসি নিজেই অবিশ্বাস্য এক ফ্রি-কিকে স্কোরলাইন ৩-০ করে ফেলেন। ২৫ গজ দূর থেকে বাঁ পায়ের বাঁকানো শটে বল জালে পাঠান বার্সা ফরোয়ার্ড।
বিরতির পর ৭৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন মেসি। দুই মিনিট পর মেসির পাস থেকেই বার্সার পঞ্চম গোলটি করেন লুইস সুয়ারেজ। শেষ দিকে একটি সুযোগ নষ্ট না করলে হ্যাটট্রিকটাও পেয়ে যেতেন মেসি।
এই জয়ে ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে বার্সেলোনা। সমান ২০ পয়েন্ট নিয়ে গ্রানাডা দ্বিতীয় ও অ্যাটলেটিকো মাদ্রিদ তৃতীয় স্থানে আছে। অ্যাটলেটিকো অবশ্য এক ম্যাচ বেশি খেলেছে।