স্পোর্টস ডেস্ক : টেস্ট এবং টি-টোয়েন্টি- দুই ফরম্যাটেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ভারত সফরে টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন মুমিনুল হক। টেস্ট সিরিজের আগে অনুষ্ঠিত হবে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। আর এই সিরিজের জন্য বাংলাদেশ দলের অধিনায়ক করা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে।
সাকিব আল হাসানের পরিবর্তে টি-টোয়েন্টি দলে নেওয়া হয়েছে তাইজুল ইসলামকে। তামিম ইকবালের পরিবর্তে সুযোগ দেওয়া হয়েছে মোহাম্মদ মিথুনকে। আর সাইফুদ্দিনের পরিবর্তে দলে নেওয়া হয়েছে আবু হায়দার রনিকে।
প্রসঙ্গত, আজ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। আইসিসির দুর্নীতি-বিরোধী নিয়ম ভাঙার অভিযোগে তাকে এই শাস্তি দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

