ঢাকাTuesday , 29 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেট থাকুক দুর্নীতিমুক্ত : সাকিব

Link Copied!

নিউজ ডেস্ক : ক্রিকেটার সাকিব আল হাসান বলেছেন, ‘যে খেলাকে আমি সবচেয়ে ভালোবাসি, সেই খেলায় নিষেধাজ্ঞা পেয়ে আমি দুঃখিত। আগামী প্রজন্মকে বলব, আপনারা দুর্নীতিতে জড়াবেন না। ক্রিকেট থাকুক দুর্নীতিমুক্ত।’
মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ‘আমি আশা করি এর আগে সরকার, বিসিবি, মিডিয়া এবং দেশের জনগণ যেভাবে আমার পাশে ছিলেন, আগামীতেও সেভাবে আমার পাশে থাকবেন। আমাকে সহায়তা করবেন।’
সে সময় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা শকড। এরচেয়ে শকিং আর কিছুই হতে পারে তা জানা নেই। দলে সাকিব-মাশরাফির সাবস্টিটিউট নেই। সাকিবের এখন খুবই খারাপ সময় যাচ্ছে। ওর এই বিপদে বিসিবি ওর পাশেই আছে।’
প্রসঙ্গত, ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও সেটা না জানানোয় দুই বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন সাকিব আল হাসান। মূলত তার নিষেধাজ্ঞা এক বছরের। বাকি এক বছর তিনি স্থগিত নিষেধাজ্ঞার মধ্যে থাকবেন। সে হিসেবে ২০২০ সালের ২৮ অক্টোবর পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে দূরে থাকবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
মঙ্গলবার সন্ধ্যায় আইসিসির ওয়েবসাইটে বিষয়টি জানানো হয়েছে।