ঢাকাTuesday , 29 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাবি ‘ঘ’ ইউনিটে পাসের হার ১৩.২৬ শতাংশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে এ ফল প্রকাশ করা হয়। এ বছর ‘ঘ’ ইউনিটে পাসের হার ১৩.২৬ শতাংশ।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার মোটা আবেদনকারী ৯৭ হাজার ৫০৬ জনের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮৪ হাজার ১৭৭জন। পাস করেছেন ১১ হাজার ১৫৮জন। লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করা হয়েছে ১২ হাজার ৬৬৭ জনের।
পরীক্ষায় বিজ্ঞানের ৮ হাজার ৪৮৫জন, ব্যবসায় শিক্ষার ২ হাজার ১০৪জন এবং মানবিকের ৫৬৯ জন পাস করেছেন। ‘ঘ’ ইউনিটে মোট এক হাজার ৫৬০টি আসনের মধ্যে বিজ্ঞানের জন্য এক হাজার ৯৭টি, ব্যবসায় শিক্ষার জন্য ৪১০টি এবং মানবিকের জন্য ৫৩টি আসন বরাদ্দ রয়েছে।
পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এ ছাড়া যেকোনো অপারেটরের মোবাইল ফোন থেকে DU GHA <Roll no> 16321 টাইপ করে ১৬৩২১ নম্বরে Send করে ফিরতি SMS এ ফলাফল জানা যাবে।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৮৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।