ঢাকাMonday , 28 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘আকবর’ নিয়ে আসছেন ইমন

Link Copied!

বিনোদন প্রতিবেদক : মডেল-অভিনেতা ইমন। চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন। এবার ‘আকবর’ সিনেমায় নাম লেখালেন তিনি। গতকাল এতে চুক্তিবদ্ধ হয়েছেন। এটি সৈকত নাসির পরিচালনা করবেন বলে জানান ইমন।
ঢাকার আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করেছে অনেকেই, কিন্তু পুরো শহরের হৃৎপিণ্ডটাকে বুক পকেটে পুরে রেখেছিলেন একজনই। তার নাম আকবর। এমন ট্যাগলাইনে নতুন চলচ্চিত্র ‘আকবর-ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার মাধ্যমে আবারো বড় পর্দায় ফিরছেন সৈকত নাসির। প্রযোজনা সংস্থা সিনে হল মাল্টিমিডিয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিতব্য এ সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রণক ইকরাম।
এ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করবেন ইমন। নতুন সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই সিনেমার গল্পে একটা ম্যাজিক আছে। অভিনয়ের অনেক জায়গা আছে। আশা করছি, এখানে অন্য ইমনকে খুঁজে পাবেন দর্শকরা।’
চলচ্চিত্রে ফেরা প্রসঙ্গে নির্মাতা সৈকত নাসির বলেন, ‘‘আসলে ফেরা বলতে কিছু নেই। কাজের মধ্যেই ছিলাম। শুধু ফিল্মটাই করিনি। এবার একাধিক চমক নিয়ে আসছি। প্রথম চমক ‘আকবর’। দারুণ একটা গল্প। ঢাকার গ্যাং কালচারের কিছু সত্যিকার বিষয় কাল্পনিকভাবে সেলুলয়েডে বন্দি করতে যাচ্ছি।’’
এই সিনেমায় নায়িকা চরিত্রে কে অভিনয় করবেন তা চমক হিসেবে থাকছে। আগামী ১২ জানুয়ারি সিনেমার মহরত এবং ১৫ জানুয়ারি শুটিং শুরু হবে বলেও জানান এই নির্মাতা।