ঢাকাMonday , 28 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৪ দিনে ১২ লাখ ভিউ

Link Copied!

বিনোদন ডেস্ক : অভিনেতা তৌসিফ মাহবুব ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দেন। তার সঙ্গে রয়েছেন—বন্ধু শামীম হাসান সরকার, তার প্রেমিকা সারিকা সাবা ও পলাশ। উদ্দেশ্য তৌফিসের প্রেমিকা সাফা কবিরকে বিয়ের আসর থেকে তুলে আনা।
সদরঘাট থেকে তাদের যাত্রা শুরু হয়। যাত্রাপথে ঘটতে থাকে মজার মজার ঘটনা। বিশেষ করে শামীম-সাবার তুমুল প্রেম। কিন্তু তাতে বাগড়া দিতে থাকেন পলাশ। এ নিয়েও বিপত্তি বাঁধে। তাছাড়া অচেনা স্থানে গিয়ে সাফাকে খুঁজে পেতে নানাভাবে বেকায়দায় পড়েন তারা। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘মিশন বরিশাল’।
এটি নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি। প্রযোজনা করেছে টার্ন প্রোডাকশন। গত ২৪ অক্টোবর অনলাইন ভিডিও স্ট্রিমিংয়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম লাইভ টেকনোলজিসের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এটি। মুক্তির ৪ দিনেই নাটকটি ১২ লাখের বেশি বার দেখা হয়েছে।