ঢাকাMonday , 28 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাবি ‘ক’ ইউনিটের সংশোধিত ফল প্রকাশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ক- ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সংশোধিত ফলাফল প্রকাশিত হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
ক-ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৫হাজার ৮৭৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১৩হাজার ৬৮৫জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার ১৫ দশমিক ৯৩ ভাগ।
পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এ ছাড়া, যে কোনো অপারেটরের মোবাইল ফোন থেকে উট KA ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS -এ ফলাফল জানা যাবে।
প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার ক-ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান অনুষদের অধীন ক-ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে এক হাজার ৭৯৫টি।
ক-ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২৮ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইট থেকে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। বিভিন্ন কোটায় আবেদনকারী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কোটার ফরম ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে একই অফিসে জমা দিতে হবে।
ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।