ঢাকাSaturday , 26 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কত আয় করল হাউসফুল ফোর?

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি হাউসফুল। মুক্তি পেয়েছে এর চতুর্থ কিস্তি।
গতকাল শুক্রবার ভারতের প্রায় সাড়ে তিন হাজার পর্দায় মুক্তি পেয়েছে হাউসফুল ফোর। দর্শকের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে তারকাবহুল এই সিনেমা। ৭৫ কোটি রুপি বাজেটের হাউসফুল ফোর বক্স অফিসে প্রথম দিন আয় করেছে ১৮.৮৫ কোটি রুপি। বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ এ তথ্য জানিয়েছে।
পুনর্জন্মের কাহিনি নিয়ে তৈরি হাউসফুল ফোর। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— অক্ষয় কুমার, ববি দেওল, রিতেশ দেশমুখ, চাংকি পান্ডে, জনি লিভার, পূজা হেগড়ে, কৃতি স্যানন, কৃতি খারবান্দা প্রমুখ। পরিচালনা করেছেন ফরহাদ সামজি।
এছাড়া এই দিন বলিউডে আরো দুটি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে তাপসী পান্নু ও ভূমি পেডনেকার অভিনীত ষান্ড কি আখ দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। ভারতের এক হাজারের মতো পর্দায় মুক্তি পেয়েছে এই সিনেমা। প্রথম দিন আয় করেছে ৫০ লাখ রুপি।
অন্যদিকে রাজকুমার রাও অভিনীত মেড ইন চায়না সিনেমাও শুক্রবার প্রায় তেরোশ পর্দায় মুক্তি পায়। প্রথম দিন এই সিনেমা এক কোটি রুপি আয় করেছে। এতে আরো অভিনয় করেছেন মৌনি রায় ও বোমান ইরানি।