ঢাকাThursday , 24 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের যাত্রা শুরু

Link Copied!

ইবি সংবাদদাতা : মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত সংগঠন ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যাত্রা শুরু করেছে।
বুধবার রাতে কেন্দ্রীয় আহবায়ক অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
প্রতিষ্ঠাকালীন কমিটিতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মুন্সী কামরুল হাসান অনিক সভাপতি ও লোক প্রশাসন বিভাগের মিনারুল কবীর তনু সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
প্রাথমিকভাবে ছয় সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্র। বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুই বছরের জন্য তাদেরকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি লতিফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহিদ হাসান ও আরমান মোল্লা।