ঢাকাSunday , 20 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আসাম মাতাবেন অপু বিশ্বাস

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের বিউটি কুইনখ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। এক দশকের বেশি সময়ে প্রায় একশ সিনেমায় অভিনয় করেছেন তিনি। দর্শকদের উপহার দিয়েছেন ব্যবসাসফল সিনেমা। দেশ-বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এবার ভারতের আসাম মাতাবেন এই অভিনেত্রী।
আজ সন্ধ্যায় তিনি আসামের বরপেটা জেলার সুরুপেটা চাউলিয়াবাড়ি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পার্ফম করবেন বলে নিশ্চিত করেছেন। অনুষ্ঠানে কোরিওগ্রাফী করবেন বাংলাদেশর ফ্লাই ফারুক। আগামীকাল ঢাকা ফিরবেন এই নায়িকা।
অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’র শুটিং শেষ। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এছাড়া কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ নামে আরেকটি সিনেমায় অভিনয় করেছেন অপু। সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন পরমব্রত চ্যাটার্জি। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।