ঢাকাSunday , 20 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ে করলেন জেনিফার লরেন্স

Link Copied!

বিনোদন ডেস্ক : বিয়ে করলেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স ও কুক ম্যারোনি। পিপল ম্যাগাজিন এই তথ্য জানিয়েছে।
বিয়ের দিন ডাইওর ব্র্যান্ডের পোশাক পরেছিলেন জেনিফার লরেন্স। যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের নিউপোর্টের একটি ম্যানশনে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সেখানে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু ছাড়াও উপস্থিত ছিলেন এমা স্টোন, অ্যাডেল, অ্যামি সুমার, ক্রিস জেনারের মতো তারকাসহ প্রায় ১৫০জন অতিথি।
ছয় মাস প্রেম করার পর গত ফেব্রুয়ারিতে বাগদান সারেন এ জুটি। মে মাসে ঘনিষ্ঠজনদের নিয়ে বাগদানের একটি পার্টির আয়োজনও করেন তারা। জুনে এন্টারটেইনমেন্ট টুনাইটে আমেরিকান হাসল সিনেমাখ্যাত এ অভিনেত্রী জানান, কুকের প্রস্তাবে তিনি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গিয়েছিলেন। কারণ এটি তার জন্য খুব সহজ একটি সিদ্ধান্ত ছিল।
গত সেপ্টেম্বরে ম্যানহাটন ম্যারেজ ব্যুরোতে কুক ম্যারোনি, দুজন নিরাপত্তারক্ষী ও ফটোগ্রাফারসহ এ অভিনেত্রীকে দেখা যায়। তখন থেকেই তাদের বিয়ের গুঞ্জন শুরু হয়।
হাঙ্গার গেমস ও এক্স-মেন সিরিজসহ অসংখ্য জনপ্রিয় হলিউড সিনেমার অভিনেত্রী জেনিফার লরেন্স। অন্যদিকে কুক ম্যারোনি পেশায় আর্ট ডিলার।