ঢাকাSunday , 20 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মহেশকে দেখেই অভিনয়ে বিজয়

Link Copied!

বিনোদন ডেস্ক : তেলেগু সিনেমার এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডা। অর্জুন রেড্ডি সিনেমায় অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন। এই অভিনেতা জানিয়েছেন, মহেশ বাবুকে দেখে অভিনেতা হওয়ার অনুপ্রেরণা পেয়েছেন তিনি।
সিনেমার পাশাপাশি প্রযোজনাও করছেন বিজয়। তার প্রোডাকশনের প্রথম সিনেমা মীকু মাত্রামে চেপতা। এর ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মহেশ বাবু।
এই সময় বিজয় বলেন, আমি চাইছিলাম মহেশ বাবু এই ট্রেইলার দেখুক। সবাই জানেন তিনি আমার প্রিয় অভিনেতা। তার পোকিরি সিনেমা আমার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে গিয়ে প্রথমবার দর্শকের চিৎকারে একটি সংলাপও শুনতে পারিনি। পরে আবারো দেখতে হয়েছিল। সেই সময়ই সিদ্ধান্ত নিয়েছিলাম— আমাকে তার মতোই হতে হবে।
পোকিরি সিনেমার পরিচালক পুরি জগন্নাথের সঙ্গে কাজ করবেন বিজয়। এ অভিনেতা বলেন, আমি খুবই খুশি মহেশ বাবু ট্রেইলার প্রকাশ করেছেন এবং দেখেছেন। অত্যন্ত আনন্দের বিষয়, আমার পরের সিনেমা পোকিরি পরিচালকের সঙ্গে। আমার জীবনের অনেক বড় একটি ঘটনা হতে যাচ্ছে। আর সবকিছুই একসঙ্গে ঘটছে।