ঢাকাSunday , 20 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দিশাকে প্রস্তুত করছেন টাইগার

Link Copied!

বিনোদন ডেস্ক : সালমান খান অভিনীত সিনেমা রাধে। আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে এই সিনেমা।
গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা দেয়া হয়েছে। সিনেমার মোশন পোস্টার প্রকাশ করেছেন নির্মাতারা। এতে সালমানের অ্যাকশন লুক ভক্তদের বেশ মনে ধরেছে।
এদিকে সিনেমায় নায়িকা চরিত্রে কে অভিনয় করবেন তার ঘোষণা এখনো দেয়া হয়নি। তবে শোনা যাচ্ছে, সালমানের বিপরীতে দিশা পাটানিকে দেখা যাবে। শুধু তাই নয়, সিনেমার একটি বিশেষ গানে কোমর দোলাবেন এই অভিনেত্রী। এজন্য তাকে প্রস্তুত করছেন প্রেমিক টাইগার শ্রফ।
নাচের জন্য দর্শকের মাঝে বেশ জনপ্রিয় টাইগার। ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দিশাকে নাচের স্টেপ আয়ত্ব করতে সাহায্য করছেন তিনি। গানে সালমানও থাকবেন। তাই এ অভিনেত্রী সবকিছু নিখুঁতভাবে করতে চাইছেন। এছাড়া সিনেমার পরিচালক প্রভু দেবা। নাচের স্টেপ দিয়ে তাকেও চমকে দিতে চাইছেন দিশা।
সালমানের ভারত সিনেমায় অভিনয় করেছেন দিশা পাটানি। চলতি বছর জুনে এটি মুক্তি পায়। আলী আব্বাস জাফর পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেন— ক্যাটরিনা কাইফ, সুনীল গ্রোভার প্রমুখ। অন্যদিকে ওয়ান্টেড, দাবাং-থ্রি’র পর প্রভুদেবার সঙ্গে এটি সালমানের তৃতীয় সিনেমা। আগামী ৪ নভেম্বর থেকে মুম্বাইয়ে এর শুটিং শুরু হবে বলে জানা গেছে।