ঢাকাSunday , 20 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানারাতে ক্যারিয়ার ডেভেলপমেন্ট ওয়ার্কশপ

Link Copied!

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা : রাজধানীর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) ইংলিশ ক্লাবের আয়োজনে দিনব্যাপী ‘Soft skills for Career Development’ এর উপর একটি ওয়ার্কসপ অনুষ্ঠিত হবে।
২৯ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০ টায় আশুলিয়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ওয়ার্কশপটি অনুষ্ঠিত হবে।
এতে প্রশিক্ষক হিসেবে থাকবেন সোনারগাঁও ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রভাষক ও ইংলিশ পাঠশালার প্রতিষ্ঠাতা পরিচালক এইচ আর নির্ঝর হোসেন। তিনি কথা বলবেন ‘শুদ্ধ উচ্চারণ’ প্রসঙ্গে।
এ ছাড়াও প্রশিক্ষক হিসেবে থাকবেন মানারাতের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আহমদ মাহাবুব-উল আলম। তিনি কথা বলবেন ‘উপস্থাপনার দক্ষতা এবং তাৎক্ষণিক বক্তৃতা’ বিষয়ে।
ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল হক শিবলু কথা বলবেন ‘তৈরি করো তোমার স্বপ্নের ক্যারিয়ার’ সম্পর্কে। ইংরেজি বিভাগের প্রভাষক ও হ্যালো-টিন এর সভাপতি আসাদ খান কথা বলবেন ‘কর্মক্ষেত্রে যোগাযোগের দক্ষতা’ বিষয় সম্পর্কে।
ওয়ার্কশপ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হবে।