ঢাকাThursday , 17 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘গোলযোগ’ বেঁধেছে বাঁধন-রওনকের

Link Copied!

বিনোদন ডেস্ক : ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন ও রওনক হাসান। একাধিক নাটক-টেলিফিল্মে জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। আবারো জুটি বেঁধে ছোট পর্দায় হাজির হচ্ছেন এই দুই তারকা শিল্পী। ‘গোলযোগ’ নামে একটি একক নাটকে একসঙ্গে দেখা যাবে তাদের।
রুম্মান রশীদ খানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মিথুন ভট্টাচার্য্য।
গল্প প্রসঙ্গে পরিচালক জানান, নিঃসন্তান নিভা। কিন্তু এ নিয়ে কোনো অভিযোগ নেই তার স্বামী। এ কারণে তাদের সংসারে কোনো সমস্যা নেই বরং তার স্বামী তাকে অনেক ভালোবাসেন। নিভা প্রতিজ্ঞা করেন তার স্বামীকে আর কখনো সন্দেহ করবেন না। তবে প্রায়ই একটি ফোন কলের বিষয় নিভার কাছে লুকাতে চান তার স্বামী।
এ নিয়ে মাঝে মধ্যে স্বামীর সঙ্গে ঝগড়া হলেও নিভা আবারো তার প্রতিজ্ঞায় ফিরে যান। তাদের ফ্ল্যাটের উপর তলায় থাকেন সাথী। নানা অজুহাতে নানা সময় নিভার ফ্ল্যাটে ঢুকে পড়েন সাথী এবং নিভার স্বামীকে অফিসে দিয়ে আসার জন্য অনুরোধ জানান। তারপর নিভা অভিযোগ নিয়ে যায় সাথীর স্বামীর কাছে। সাথীর স্বামী আর এক অদ্ভুত চরিত্র। সেখানে কোনো সুরাহা পান না নিভা। এরপর কী ঘটে তা জানার জন্য নাটকটি দেখার আহ্বান জানিয়েছেন এই নির্মাতা।
এতে আরো অভিনয় করেছেন—আরিফ মাহবুব তমাল, হাসিন, রাসেল, কোয়েল ও মাশরুর চৌধুরী। আগামীকাল শুক্রবার রাত ৯টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএটিভিতে প্রচার হবে নাটকটি।