ঢাকাThursday , 17 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রশংসা কুড়াচ্ছে সালমার ‘দুঃখের ছায়া’

Link Copied!

বিনোদন ডেস্ক : ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। একক গান, স্টেজ শোয়ের পাশাপাশি চলচ্চিত্রেও প্লেব্যাক করে থাকেন তিনি। তারই ধারাবাহিকতায় ‘ইন্দুবালা’ সিনেমার ‘দুঃখের ছায়া’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী।
‘আমি একটা জনম দুঃখি/ কেউ আমারে একটুখানি করল নারে মায়া/ আমি হাঁটলে আমার সাথে হাঁটে দুঃখের ছায়া’—এমন কথার গানটি রচনা করেছেন দেলোয়ার আর্জুদা শরফ। সুর করেছেন অভি। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।
গতকাল বুধবার জি সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এ গান। মুক্তির পর দর্শকরাও গানটির প্রশংসা করছেন।
দুই বাংলার আলোচিত গান ‘ইন্দুবালা’ নিয়ে একই নামে নির্মিত হচ্ছে সিনেমা। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন—আনিসুর রহমান মিলন ও পায়েল। সিনেমাটি পরিচালনা করছেন জয় সরকার। ইন্দুবালার গল্প লিখেছেন অভিনেতা মাসুম আজিজ। প্রযোজনা করছে নাজ মাল্টিমিডিয়া। এতে আরো অভিনয় করছেন—ফজলুর রহমান বাবু, শহিদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, শামীমা নাজনিন প্রমুখ। সালমা ছাড়াও এতে গান গেয়েছেন ফকির শাহাবুদ্দিন, বিউটি, বেলাল খান, সানিয়া রমা প্রমুখ।
অন্যদিকে গত ১ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের মা হয়েছেন সালমা। মেয়ের নাম রেখেছেন সাফিয়া। সম্প্রতি এ উপলক্ষে সালমা তার বাসায় সহকর্মী ও বন্ধুদের নিয়ে পার্টির আয়োজনও করেছিলেন। আপাতত স্বামী-সন্তানের সঙ্গে সময় কাটাচ্ছেন সালমা।