ঢাকাMonday , 14 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পথিক নবীর ১১ গান

Link Copied!

বিনোদন ডেস্ক : শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী পথিক নবী। নতুন ১১টি গান নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি। বর্তমানে এসব গানের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সবগুলো গানের কথা ও সুর করেছেন এই সংগীতশিল্পী।
পথিক নবী বলেন, ‘আমাদের গানের জগৎটা প্রায় মৃত। এটাকে নতুন করে জাগিয়ে তুলতে হবে। সবাই একসঙ্গে কাজ করলে সংগীতাঙ্গনে সুদিন ফিরে আসবে। শুধু সুস্থ সংস্কৃতি বিকাশের অভাবে দিন দিন সামাজিক অবক্ষয় হচ্ছে। নতুন প্রজন্ম এবং সিনিয়র শিল্পীরা একসঙ্গে কাজ করলে শ্রোতারাও বাংলা গানে ফিরে আসবেন। গত দুই মাস ধরে শ্রোতাদের জন্য নতুন গান তৈরি করছি।’
এ গানগুলো পথিক নবীর ইউটিউব চ্যানেল ও বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হবে।
এক যুগের বেশি সময় গান থেকে দূরে ছিলেন পথিক নবী। বিরতি ভেঙে গত মে মাসে গানে ফিরেন তিনি। সোমেশ্বর অলির কথায়, লুৎফর হাসানের সুরে পথিক নবী কণ্ঠ দেন ‘জোড়া শালিক’ শিরোনামে নতুন একটি গানে। মার্সেলের সংগীতে এই গান নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে এটি।