ঢাকাSunday , 13 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইনিংস ব্যবধানে জয়ে ভারতের বিশ্ব রেকর্ড

Link Copied!

স্পোর্টস ডেস্ক : প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ভারতের বোলারদের সামনে দাঁড়াতে পারেননি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। পুনে টেস্টে প্রোটিয়াদের বিপক্ষে ইনিংস ও ১৩৭ রানে জিতেছে বিরাট কোহলির দল।
এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করল ভারত, গড়ল বিশ্ব রেকর্ড।
দেশের মাটিতে এটি ভারতের টানা ১১তম টেস্ট সিরিজ জয়। যে কীর্তি নেই আর কোনো দলের। এর আগে অস্ট্রেলিয়া দেশের মাটিতে টানা ১০টি সিরিজ জিতেছিল দুবার।
১৯৯৪-৯৫ থেকে ২০০০-০১ পর্যন্ত স্টিভ ওয়াহ ও মার্ক টেলরের নেতৃত্বে প্রথমবার এই কীর্তি গড়ে অস্ট্রেলিয়া। ২০০৪ থেকে ২০০৮-০৯ পর্যন্ত অসিরা সেটি আরেকবার করে দেখায় রিকি পন্টিংয়ের নেতৃত্বে।
ভারতের ১১ সিরিজ জয়ের মধ্যে ৯টি কোহলির নেতৃত্বে। সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অধীনে জিতেছিল ২টি সিরিজ। সবশেষ তারা দেশের মাটিতে সিরিজ হেরেছিল ২০১২-১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে।
ফলোঅনে পড়ে টেস্টের চতুর্থ দিন রোববার দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১৮৯ রানে। এর আগে প্রথম ইনিংসে তারা অলআউট হয়েছিল ২৭৫ রানে। আর ভারত তাদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল ৫ উইকেটে ৬০১ রানে। ডাবল সেঞ্চুরির জন্য ম্যাচ সেরা হয়েছেন কোহলি।
আগের দিন দক্ষিণ আফ্রিকা তিনশর আগে গুটিয়ে যাওয়ার পর প্রশ্ন ছিল একটিই- কোহলি প্রোটিয়াদের ফলোঅন করাবেন কি না। ভাবনার জন্য কোহলি সময় পেয়েছিলেন পুরো রাত। চতুর্থ দিন সকালে সফরকারীদের ফলোঅন করিয়ে আবার ব্যাটিংয়ে পাঠান ভারত অধিনায়ক।
লাঞ্চের আগেই ৪ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা ইনিংস হারের পথে এগিয়ে যায় অনেকটা। একটা পর্যায়ে ৭৯ রানেই হারায় ৫ উইকেট। প্রথম পাঁচজনের মধ্যে দুই অঙ্কে যেতে পারেন শুধু ওপেনার ডিন এলগার (৪৮)।
এরপর টেম্বা বাভুমা দলের স্কোর একশ পার করে ফেরেন ব্যক্তিগত ৩৬ রানে। প্রথম ইনিংসের মতো আবারো প্রতিরোধের চেষ্টা করেন ভারনন ফিল্যান্ডার ও কেশভ মহারাজ। তাদের ৫৬ রানের অষ্টম উইকেট জুটি ভাঙার পর আর বেশিক্ষণ টেকেনি দক্ষিণ আফ্রিকার ইনিংস। ফিল্যান্ডার ৩৭ ও মহারাজ করেন ২২ রান।
ভারতের পেসার উমেশ যাদব ও স্পিনার রবীন্দ্র জাদেজা নেন ৩টি করে উইকেট। রবিচন্দ্রন অশ্বিন ২টি এবং ইশান্ত শর্মা ও মোহাম্মদ শামি নেন একটি করে উইকেট।
আগামী ১৯ অক্টোবর রাঁচিতে শুরু হবে দুই দলের তৃতীয় ও শেষ টেস্ট।