ঢাকাSunday , 13 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয় দিয়েই নিউজিল্যান্ড সফর শেষ যুবাদের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রথম তিন ম্যাচ জিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল সিরিজ নিশ্চিত করেছিল আগেই। চতুর্থ যুব ওয়ানডেতে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কাছে হেরেছিল দল। তবে জয় দিয়েই নিউজিল্যান্ড সফর শেষ করেছে যুবারা। পঞ্চম ও শেষ ম্যাচে আকবর আলীর দল পেয়েছে ৭৩ রানের বড় জয়।
লিঙ্কনের বার্ট সাটক্লিফে রোববার আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ পেয়েছিল ৮ উইকেটে ৩১৬ রানের বড় পুঁজি। জবাবে ৪৩.৪ ওভারে নিউজিল্যান্ড গুটিয়ে যায় ২৪৩ রানেই। দারুণ বোলিংয়ে পাঁচ উইকেট নেন বাংলাদেশের শরিফুল ইসলাম। পাঁচ ম্যাচের সিরিজ বাংলাদেশের যুবারা জিতল ৪-১ ব্যবধানে।
টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন। দুজন পাওয়ার প্লের ১০ ওভারে তোলেন বিনা উইকেটে ৭০ রান।
আক্রমণাত্মক ব্যাটিংয়ে তানজিদ ৪৪ বলে তুলে নেন ফিফটি। ৫৯ বলে ১১ চার ও ২ ছক্কায় তিনি ৭১ করে ফিরলে ভাঙে ১২০ রানের উদ্বোধনী জুটি। ইমন দুই রানের জন্য ফিফটি মিস করেছেন। ৫৫ বলে ৮ চারে করেছেন ৪৮।
মিডল অর্ডারে শাহাদাত হোসেনের ৪৮ ছাড়া আর কেউ পনেরো পেরোতে পারেননি। নয় নম্বরে নেমে ঝোড়ো ব্যাটিংয়ে ৩৬ বলে ৬ চারে ৪৮ রানের অপরাজিত ইনিংসে দলের স্কোর তিনশ পার করেন অভিষেক দাস। ১৩ রানে অপরাজিত থাকেন রকিবুল হাসান।
লক্ষ্য তাড়ায় প্রথম বলেই অলি হোয়াইটকে হারায় নিউজিল্যান্ড। এরপর বাংলাদেশের বোলারদের তোপে পড়ে নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে স্বাগতিকরা। শুরুতে নিউজিল্যান্ডকে কাঁপিয়ে দেওয়ার পর ক্লার্ককে ফিরিয়ে ইনিংসও গুটিয়ে দেন শরিফুল, পূর্ণ করেন পাঁচ উইকেট।
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন ফার্গুস লেম্যান। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান আসে জক ম্যাকেঞ্জির ব্যাট থেকে। শরিফুল ৪৩ রানে নেন ৫ উইকেট। ৫৫ রানে ২ উইকেট নেন রকিবুল। তানজিদ হাসান সাকিব, অভিষেক ও শামীম হোসেন নেন একটি করে উইকেট।