ঢাকাSunday , 13 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্রিসকে হারিয়ে ইউরোর মূল পর্বে ইতালি

Link Copied!

ক্রীড়া ডেস্ক : বাছাইপর্বের গন্ডি পার হতে না পারায় সবশেষ রাশিয়া বিশ্বকাপের মূলপর্বেই খেলতে পারেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। তবে সেই ধাক্কা কাটিয়ে এবার নিজেদের নতুন করে সাজিয়ে তুলছে আজ্জুরিরা। গ্রিসকে হারিয়ে এবার ইউরো ২০২০ এর মূলপর্বে উঠেছে দলটি।
জিতলেই মূলপর্ব নিশ্চিত, এমন সমীকরন সামনে নিয়ে গতকাল রাতে গ্রিসের মুখোমুখি হয় ইতালি। রোমের অলিম্পিক স্টেডিয়ামে শনিবার রাতে ‘জে’ গ্রুপের ম্যাচে গ্রিসকে ২-০ গোলে হারিয়ে নিজেদের গ্রুপ থেকে সবার আগে মূল পর্ব নিশ্চিত করে ইতালি।
গোলশূন্য প্রথমার্ধের পর ইতালি প্রথম গোলের দেখা পায় ৬৩তম মিনিটে। ডি-বক্সে গ্রিসের মিডফিল্ডার আন্দ্রেয়াস বল হাত দিয়ে ঠেকালে তাকে হলুদ কার্ড দেখান রেফারি এবং পেনাল্টি পায় ইতালি। নিখুঁত স্পট কিকে বল জালে পাঠান ব্রাজিলে জন্ম নেওয়া ফরোয়ার্ড জর্জিনিয়ো।
ম্যাচের ৭৮তম মিনিটে ফেদেরিকো বের্নারদেস্কির গোলে ব্যবধান দিগুণ স্বাগতিক ইতালির। তার দূরপাল্লার শটে গ্রিসের গোলরক্ষকের হাতে লেগে জালে জড়ালে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আজ্জুরিরা। ম্যাচের বাকি সময়ে আর গোল না হলে এ ব্যধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এ জয়ে সাত ম্যাচে সাত জয়ে শীর্ষে থাকা ইতালির পয়েন্ট হলো ২১। ফিনল্যান্ড ১২ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। আর্মেনিয়া ও বসনিয়ার পয়েন্ট সমান ১০ করে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় তৃতীয় স্থানটি আর্মেনিয়ার দখলে রয়েছে।