ঢাকাSunday , 13 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২২ দিন বন্ধ থাকবে সব কোচিং সেন্টার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা উপলক্ষে ২২ দিন সারাদেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আসছে ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত কোচিং সেন্টারগুলো বন্ধ থাকবে।
রোববার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানান।
আগামী ২ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশি সাহাবউদ্দিন, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়া উদ্দিন এবং বিভিন্ন মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।