ঢাকাWednesday , 9 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে জ্যাকলিনই প্রথম

Link Copied!

বিনোদন ডেস্ক : শ্রীলঙ্কান মডেল-অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। তবে বলিউড সিনেমায় অভিনয় করে বিশেষ পরিচিতি পেয়েছেন।
এবার এ অভিনেত্রীর খ্যাতির মুকুটে যুক্ত হলো নতুন পালক। সৌদি আরব বিমানবন্দরে বিজ্ঞাপনের ইলেকট্রিক বিলবোর্ডে স্থান পেয়েছেন জ্যাকলিন, নারী তারকা হিসেবে যা প্রথম। মিড-ডে এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি প্রভাসের সাহো সিনেমার ‘ব্যাড বয়’ গানে দেখা গেছে জ্যাকলিনকে। বেশ প্রশংসাও পেয়েছে এই গান। প্রথমবার দক্ষিণী সিনেমায় দেখা গেছে জ্যাকলিনকে। গানে প্রভাসের সঙ্গে এই অভিনেত্রীর রসায়ন দেখে মুগ্ধ হয়েছেন দর্শক।
বর্তমানে একাধিক প্রজেক্ট নিয়ে ব্যস্ত জ্যাকলিন। নেটফ্লিক্সের ‘মিসেস সিরিয়াল কিলার’ অরিজিনাল ফিল্মে দেখা যাবে তাকে। ১ নভেম্বর নেটফ্লিক্সে প্রচার হবে তার ড্রাইভ সিনেমা। এতে আরো অভিনয় করছেন সুশান্ত সিং রাজপুত।
এছাড়া সাজিদ নাদিয়াদওয়ালার কিক-টু সিনেমায় অভিনয় করবেন জ্যাকলিন। এতে সুপারস্টার সালমান খানের সঙ্গে রোমান্স করবেন তিনি।