ঢাকাTuesday , 8 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুনরায় ডাবিং করছেন আসিফ-অধরা

Link Copied!

বিনোদন প্রতিবেদক : শাহীন সুমন নির্মাণ করেছেন ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমা। এতে আসিফ নূর-অধরা জুটি বেঁধে আভিনয় করেছেন। শুটিং শেষে ডাবিং সম্পন্ন হলেও যান্ত্রিক ত্রুটির কারণে পুনরায় ডাবিংয়ের কাজ করছেন পরিচালক। রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে ডাবিংয়ে অংশ নিয়েছেন আসিফ নূর, অধরা খানসহ অন্য শিল্পীরা।
পরিচালক শাহীন সুমন বলেন, ‘‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমার ডাবিং আগেই করা হয়েছিল। কিন্তু কয়েকজন শিল্পীর ডাবিংয়ে সমস্যা হওয়ায় পুনরায় তা করতে হচ্ছে। আশা করি, সব কাজ শেষ করে আগামী বছরের জানুয়ারিতে সিনেমাটি মুক্তি দিতে পারব।’
আসিফ নূর বলেন, ‘ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে এ সিনেমা। আগেই শুটিং ও ডাবিং শেষ করেছিলাম। পরিচালক চাইলেন তাই কিছু ডাবিং পুনরায় করতে হচ্ছে। সব মিলিয়ে দর্শকদের জন্য ভালো একটি সিনেমা আসছে।’
এ সিনেমার গুরুত্বপূর্ণ একটি দৃশ্যে অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত। এছাড়াও অভিনয় করেছেন, সাদেক বাচ্চু, জয় রাজ প্রমুখ। আরাবী ফিল্মস ইন্টারন্যাশনাল প্রযোজিত এ সিনেমার কাহিনি, চিত্রনাট্য, সংলাপ রচনা করেছেন পরিচালক। এর নৃত্য পরিচালনা করছেন কালু ও নুহরাজ। গান লিখেছেন কবির বকুল ও সুদীপ কুমার দীপ। সংগীত পরিচালনায় শওকত আলী ইমন এবং আহমেদ হুমায়ুন।
২০১৬ সালের ২৮ জানুয়ারি রাজধানীর একটি রেস্তোরাঁয় এ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। এর পর দেশের বিভিন্ন স্থানে দৃশ্যধারণের কাজ হয়েছে।