স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলে সুযোগ পেয়েও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি মার্কোস স্টয়নিস। তাই শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়েছেন তিনি।
স্টয়নিস বাদ পড়লেও অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন বেন ম্যাকডার্মট ও বিনি স্টানলেক। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাদের বাজিয়ে দেখতেই মূলতে তাদের দলে ডেকেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকরা।
বিশ্বকাপে ৭ ইনিংসে মাত্র ৮৭ রান করতে পেরেছিলেন স্টয়নিস। এছাড়া পেশির চোটের কারণে ঠিকমতো বল করতে পারছিলেন না তিনি। এর আগে বিগ ব্যাশ ও অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের জন্য এবার বাদ পড়তে হয়েছে তাকে।
আগামী ২৭ অক্টোবর অ্যাডিলেইডে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এর পর ব্রিসবেন ও মেলবোর্নে লঙ্কানদের স্বাগত জানাবে অসিরা। আগামী ৩ নভেম্বর সিডনিতে অনুষ্ঠেয ম্যাচ দিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। এরপর ক্যানবেরা ও পার্থে বাকি দুই ম্যাচে পাকিস্তানকে আথিত্যে দেবে অ্যারন ফিঞ্চের দল।
অস্ট্রেলিয়া দল : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক) , অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডার্মট, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, বিলি স্টানলেক, মিচেল স্টার্ক, অ্যাস্টন টার্নার, আন্দ্রে টাই, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

