ঢাকাMonday , 7 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সফল দাম্পত্যের রহস্য জানালেন মহেশ

Link Copied!

বিনোদন ডেস্ক : তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। ভামসি সিনেমার সেটে অভিনেত্রী নম্রতা শিরোদকারের সঙ্গে তার পরিচয়। এরপর কয়েক বছর মন দেয়া-নেয়া এবং পরবর্তীতে বিয়ে।
সম্প্রতি একটি ম্যাগাজিনে দেয়া সাক্ষাৎকারে তাদের সফল দাম্পত্য জীবনের রহস্য জানিয়েছেন মহেশ। এ অভিনেতা বলেন, নম্রতা ও আমার বিয়ের ১৪ বছর হয়েছে। আমরা পরস্পরকে খুব ভালোভাবে বুঝি। একে অপরকে নিজেদের মতো থাকতে দিই। এটিই সফল দাম্পত্য জীবনের রহস্য। নিজের মতো থাকতে দেয়া। এই বিষয়টি শেখানোর কৃতিত্ব আমার বাবার।
মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন নম্রতা শিরোদকার। ১৯৯৩ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স বিজয়ী হন। শুরুতে অক্ষয় কুমার এবং সুনীল শেঠির সঙ্গে একটি বলিউড সিনেমায় অভিনয় করেন। যদিও সিনেমাটি আর মুক্তি পায়নি।
পরবর্তী সময়ে বলিউডের পাশাপাশি কন্নড়, মালায়লাম, মারাঠি ও তেলেগু ভাষার সিনেমায় অভিনয় করেছেন নম্রতা। ২০০৫ সালে মহেশ বাবুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। দাম্পত্য জীবনে তাদের দুই সন্তান— ছেলে গৌতম ও মেয়ে সিতারা।