ঢাকাMonday , 7 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বার্সেলোনার জার্সিতে মেসির সেঞ্চুরি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : লা লিগায় সেভিয়ার বিপক্ষে দাপুটে জয়ে গতকাল শেষ গোলটি করেন লিওনেল মেসি। এ গোলের মধ্য দিয়ে ডি বক্সের বাইরে থেকে বার্সার হয়ে গোলের সেঞ্চুরি পূরণ করেছেন আর্জেন্টাইন এ স্ট্রাইকার। সেই সঙ্গে আরেকটি রেকর্ড গড়েছেন বার্সা অধিনায়ক।
লিগে গতকাল সেভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। দলের এ জয়ে লুইস সুয়ারেজ ও আর্তোরু ভিদালদের সঙ্গে গোল পান মেসি। মৌসুমের শুরু থেকে চোটের কারণে খেলতে পারেননি তিনি। সেভিয়ার বিপক্ষে খেলতে নেমে গোলের খরা কাটালেন গ্রহের অন্যতম সেরা এ ফুটবলার।
এ নিয়ে সেভিয়ার বিপক্ষে ৩৮ ম্যাচে মেসির গোল সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ এ। ডি বক্সের বাইরে থেকে গোলের সেঞ্চুরি করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। এর মধ্যে ৪৩টি গোল করেছেন সরাসরি ফ্রি কিক থেকে। সেভিয়ার বিপক্ষে গোলের মধ্য দিয়ে মেসির আরেকটি কীর্তি হলো, একুশ শতকের প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগায় টানা ১৬ ম্যাচে গোল পেলেন তিনি।