ঢাকাTuesday , 1 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অতীত থেকে শিক্ষা নিয়েছেন হৃতিক

Link Copied!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশানের পরবর্তী সিনেমা ওয়ার। বর্তমানে এর প্রচারে ব্যস্ত তিনি।
সিনেমাটিতে হাই অকটেন অ্যাকশন দৃশ্যে দেখা যাবে তাকে। শোনা যায়, সিনেমাটির একটি দৃশ্যের প্রয়োজনে ৩০০ ফুট উঁচু স্থান থেকে লাফিয়ে পড়ে শুটিং করতে হয়েছে হৃতিককে। যদিও এক সাক্ষাৎকারে এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি।
এছাড়া কোই মিল গ্যায়া সিনেমাখ্যাত এ অভিনেতা জানান, ব্যাং ব্যাং সিনেমায় উঁচু থেকে লাফিয়ে পড়ার দৃশ্য শুটিং করেছেন। কিন্তু সেই সময় দুর্ঘটনা ঘটে। এমনকি ব্রেন সার্জারিও করাতে হয় তাকে। আর অতীত থেকে শিক্ষা নিয়েছেন।এখন এ ধরনের দৃশ্যের শুটিংয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেন তিনি।
হৃতিক রোশান বলেন, এই সকল শুটিং করার জন্য সাহস প্রয়োজন। তবে এগুলো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। কোনো অভিনয়শিল্পীকেই এটা প্রমাণের জন্য ব্রিজ বা সিঁড়ি থেকে লাফিয়ে পড়া উচিৎ নয়। এটি নিজের সঙ্গে সঙ্গে সেটের অন্যদেরও ঝুঁকিতে ফেলে দেয়া। শুধুমাত্র কৃষ-থ্রি’র মতো সিনেমায় প্রয়োজন কারণ, আপনি এখানে সুপারহিরো চরিত্রে অভিনয় করছেন। কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। ব্যাং ব্যাং সিনেমার শুটিয়ে উঁচু থেকে লাফিয়ে পড়েছিলাম। তবে এখন হেলমেট ছাড়া উঁচু থেকে লাফ দেয় না।
হৃতিক ছাড়াও ওয়ার সিনেমাটিতে অভিনয় করছেন—টাইগার শ্রফ, বাণী কাপুর, অশুতোষ রানা, অনুপ্রিয়া গোয়েনকা, দীপান্বিতা শর্মা প্রমুখ। সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। ২ অক্টোবর ওয়ার সিনেমাটি মুক্তি পাবে।