ঢাকাTuesday , 1 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবারো রেসলিং রিংয়ে ‘দ্য রক’

Link Copied!

বিনোদন ডেস্ক : ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডাব্লিউ ডাব্লিউ ই) অন্যতম জনপ্রিয় মুখ ডোয়াইন জনসন। তবে ‘দ্য রক’ নামেই সকলের কাছে পরিচিত তিনি।
কিছুদিন আগে রেসলিং থেকে বিদায় নিয়েছিলেন ডোয়াইন জনসন। তবে ভক্তদের জন্য সুখবর! আবারো রেসলিং রিংয়ে ফিরছেন ‘দ্য রক’।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে ভক্তদের খবরটি দিয়ে তিনি লিখেছেন, অবশেষে আমার নিজের ঘর ডাব্লিউ ডাব্লিউ ই দুনিয়ার ফিরছি। আসছে শুক্রবার ফক্স টিভিতে আমাদের প্রথম স্ম্যাকডাউন লাইভে আমি ফিরব। ‘দ্য পিপলস চ্যাম্প’র উপর কোনো শিরোপা নেই। আর নিজের ঘরের মতো কোনো জায়গা নেই।
ডাব্লিউ ডাব্লিউ ই আটবারের চ্যাম্পিয়ন দ্য রক। গত আগস্টে লাইভ উইথ কেলি অ্যান্ড রায়ান অনুষ্ঠানে রেসলিং থেকে বিদায় প্রসঙ্গে তিনি বলেন, আমি রেসলিং খুব মিস করি। এটি থেকে নীরবে বিদায় নিয়েছি কারণ আমি সৌভাগ্যবান, যেমনটা চেয়েছি ঠিক তেমন অসাধারণ একটি ক্যারিয়ার পার করেছি। কিন্তু জনতার ভিড়, লাইভ দর্শক ও মাইক্রোফোনের মতো কিছু নেই।
রেসলিং রিংয়ে অনেকদিন থেকেই অনিয়মিত ডোয়াইন জনসন। তবে রুপালি পর্দায় নিয়মিত অভিনয় করছেন। শুধু তাই নয়, ফোর্বসের জরিপে চলতি বছর সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাও তিনি। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হবস অ্যান্ড শ।