ঢাকাTuesday , 1 October 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইপিএলের নিলাম এবার কলকাতায়

Link Copied!

স্পোর্টস ডেস্ক : শুরু থেকে এতদিন বেঙ্গালুরুতেই হয়েছে আইপিএলের নিলাম। প্রথা ভেঙে ২০২০ সালের আইপিএলের নিলাম হবে কলকাতায়।
প্রথমবারের মতো কলকাতায় হতে যাওয়া আইপিএলের নিলামের দিনক্ষণ ঠিক করা হয়েছে এ বছরের ১৯ ডিসেম্বর।
এবারের নিলাম অবশ্য অতীতের মতো বড় মাপের হবে না। আগামী বছরের আইপিএলের পর সব ফ্র্যাঞ্চাইজি নতুনভাবে দল গঠন করবে। ছেড়ে দেওয়া হবে সব ক্রিকেটারকে। ২০২১ সালের আইপিএলের আগে ফের হবে বড় নিলাম।
নিলামের আগে ক্রিকেটার কেনাবেচার জন্য উইন্ডো খোলা থাকবে ১৪ নভেম্বর পর্যন্ত। ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গঠনে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৮৫ কোটি রুপি। তবে গত মৌসুমের নিলাম থেকে ভারসাম্য রাখার জন্য অতিরিক্ত আরো ৩ কোটি রুপি খরচ করতে পারবে সব ফ্র্যাঞ্চাইজি।
এবারের নিলামে সবচেয়ে বেশি অর্থ খরচ করতে পারবে দিল্লি ক্যাপিটালস (৮.২ কোটি রুপি)। তাদের পর রয়েছে রাজস্থান রয়্যালস (৭.১৫ কোটি), কলকাতা নাইট রাইডার্স (৬.০৫ কোটি), সানরাইজার্স হায়দরাবাদ (৫.৩ কোটি), কিংস ইলেভেন পাঞ্জাব (৩.৭ কোটি), চেন্নাই সুপার কিংস (৩.২ কোটি), ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স (৩.০৫ কোটি)। সবচেয়ে কম খরচ করতে পারবে রয়্যাল চালেঞ্জার্স বেঙ্গালুরু (১.৮ কোটি)।