বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। প্রাণ খুলে কথা বলতে পছন্দ করেন। এজন্য প্রায়ই আলোচনায় আসেন।
সম্প্রতি ‘ইন্ডিয়া টুডে মাইন্ড রকস দিল্লি-২০১৯’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী। সেখানে প্রথম চুমু নিয়ে স্মৃতিচারণ করেছেন।
কঙ্গনা রাণৌত বলেন, প্রথম প্রেমের সম্পর্কে জড়িয়েছিলাম ১৭-১৮ বছর বয়সে। চন্ডিগড়ে থাকতাম। যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলাম সে পাঞ্জাবি ছেলে। খুবই চমৎকার! তার বয়স ছিল ২৮ । সে আমার দিকে তাকিয়ে বলেছিল, তুমি তো বাচ্চা। সে বুঝতে পেরেছিল আমি অনভিজ্ঞ। আমি কথাটি শুনে খুব কষ্ট পেয়েছিলাম। ব্যক্তিগতভাবে নিজেকে অনেক বড় প্রেমিকা মনে করতাম। তাকে মেসেজ করলাম, আমাকে সুযোগ দাও, আমি বড় হয়ে যাব।
তিনি আরো বলেন, আমি তাকে চুমু খেতে পারতাম না। হাতের তালুতে প্র্যাকটিস করতাম। প্রথম চুমু মোটেও ম্যাজিক্যাল নয় বরং ভয়াবহ ছিল। আমার মুখ জমে গিয়েছিল, নড়তে পারছিলাম না। ওই ছেলে বলেছিল, মুখ তো একটু নাড়াও!
কঙ্গনার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা জাজমেন্টাল হ্যায় কেয়া। সিনেমায় রাজকুমার রাওয়ের সঙ্গে অভিনয় করেছেন তিনি। তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিকে অভিনয় করবেন কঙ্গনা। থালাইভি নামের সিনেমাটি পরিচালনা করবেন এএল বিজয়। এছাড়া ধাকড় সিনেমাতেও এ অভিনেত্রীকে দেখা যাবে।

