ঢাকাSunday , 29 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বয়ফ্রেন্ডের সন্তানের মা হচ্ছেন কালকি

Link Copied!

বিনোদন ডেস্ক : গলি বয় সিনেমা ও স্যাকরেড গেমস টু ওয়েব সিরিজে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছেন বলিউড অভিনেত্রী কালকি কোয়েচলিন। মা হতে চলেছেন তিনি।
ইসরাইলী বয়ফ্রেন্ড গাই হার্সবার্গের সঙ্গে এটি তার প্রথম সন্তান। বর্তমানে তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন কালকি।
সাক্ষাৎকারে তিনি আরো জানান, চলতি বছর শেষের দিকে তিনি ভারতের পর্যটন নগরী গোয়াতে যাবেন। সেখানে ন্যাচারালিস্ট বার্থ সেন্টার রয়েছে। সেখানেই সন্তান প্রসব করতে চান। এছাড়া সন্তানের নামও ঠিক করেছেন এ জুটি।
গাই হার্সবার্গের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে নির্মাতা অনুরাগ কাশ্যপকে বিয়ে করেছিলেন কালকি। ২০১১ সালে এপ্রিলে তাদের বিয়ে হয়। ২০১৩ সালের নভেম্বরে এক যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। এরপর ২০১৫ সালে ডিভোর্সের আবেদন করেন। বিচ্ছেদ হলেও তাদের সম্পর্ক এখনো বেশ ভালো। কালকি অভিনীত স্যাকরেড গেমস টু পরিচালনা করেছেন অনুরাগ।