ঢাকাSunday , 29 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাবিতে জালালউদ্দিন রুমি শীর্ষক সেমিনার

Link Copied!

রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এর ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে জালালউদ্দিন রুমি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১ টায় বিশ্ববদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী একাডেমিক ভবনের ৩২৫ নং কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আতাউল্যাহর সভাপতিত্বে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য পড়ালেখার মান উন্নয়ন করা দরকার সবার আগে। বিশ্ববিদ্যালয়ই পারে বিশ্বমানের মানুষ গড়তে। তাই শিক্ষার্থীদের বিশ্বমানের মানুষ হিসেবে গড়ে ওঠার আহবান জানান তিনি।
সেমিনারে ইরানি কালচারাল কাউন্সিলর সৈয়দ হাসান সেহ্হাত প্রতিশ্রুতি দিয়ে বলেন, বাংলাদেশের সাথে ইরানের এই সুন্দর সম্পর্ক টিকে থাকবে। তাছাড়া উক্ত বিভাগের পড়াশোনার মান আরো উন্নত করার জন্য একজন ইরানি ভিজিটিং অধ্যাপক দেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. ফজলুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং অধ্যাপক কাজেম কাহ্দুয়ী, ফারসি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।