ঢাকাWednesday , 25 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অসুস্থতা কাটিয়ে শুটিংয়ে ব্যস্ত ঊর্মিলা

Link Copied!

বিনোদন ডেস্ক : লাক্স তারকা অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। কিছুদিন আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই অভিনেত্রী। অসুস্থতা কাটিয়ে আবারো শুটিংয়ে ফিরেছেন তিনি।
কাজ করছেন একক, ধারাবাহিক নাটক ও বিজ্ঞাপনচিত্রে। কিছুদিন আগে একটি বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করেছেন ঊর্মিলা। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন ইফতেখার আহমেদ অশিন।
ঊর্মিলা বলেন, ‘নাটকের পাশাপাশি বিজ্ঞাপনে কাজ করতে ভালো লাগে। এক বছর পর বিজ্ঞাপনে কাজ করলাম। নতুন বিজ্ঞাপনটির কাজ ভালো হয়েছে। খুব শিগগির বিভিন্ন টেলিভিশনে এটি প্রচার হবে।’
এছাড়া ‘হ্যামিলনের বাঁশিওয়ালা’ নামে একক নাটকের কাজ শেষ করেছেন ঊর্মিলা। এতে তার সঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম। এতে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে তাকে। এটি রচনা ও পরিচালনা করেছেন আশরাফুজ্জামান।
তাছাড়া ঊর্মিলা সম্প্রতি শুটিং শেষ করেছেন— ‘ইচ্ছেডানা’, ‘ছায়া-ছবি’, ‘শান্তিপুরের অশান্তি’, ‘প্রেম চক্র’, ‘শান্তি মলম ১০ টাকা’, ‘জুলি বিউটিফুল’ প্রভৃতি নাটকের।
২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন ঊর্মিলা। ২০১০ সালে তাহের শিপন পরিচালিত ‘জটিল প্রেম’ নাটকে প্রথম অভিনয় করেন তিনি। তারপর অসংখ্য দর্শকপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দেন এই অভিনেত্রী। কিন্তু এখনো চলচ্চিত্রে নাম লেখাননি তিনি। তবে আগামী বছর চলচ্চিত্রের কাজ শুরুর পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।