ঢাকাWednesday , 25 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘ফ্ল্যাটমেট’ জোভান-তিশা

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ছোট পর্দার পরিচিত মুখ ফারহান আহমেদ জোভান ও তানজিন তিশা। নিয়মিত নাটকে অভিনয় করছেন তারা। এবার ‘ফ্ল্যাটমেট’ নাটকে অভিনয় করলেন এই জুটি। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন নাভিল আহমেদ অভি।
নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক জানান, প্রিয়ম ও আয়রা পূর্ব পরিচিত নয়। বাড়ি ভাড়া নেওয়ার সুবাদে তাদের পরিচয়। একই ফ্লোরে পাশাপাশি রুমে থাকবে। কিন্তু কিচেন, টয়লেট শেয়ার করতে হবে বলে আপত্তি জানায় আয়রা। কারণ সে খুঁতখুঁতে স্বভাবের। অন্যদিকে প্রিয়ম অগোছালো।
ফ্ল্যাটমেটের ম্যানেজার কোনোমতে বুঝিয়ে থাকার জন্য তাদের রাজি করায়। কিন্তু কেউ কাউকে একেবারেই সহ্য করতে পারে না। প্রতিদিনই কিছু না কিছু নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগে থাকে। একপর্যায়ে প্রিয়ম আয়রাকে ভালোবাসতে শুরু করে। কিন্তু প্রিয়মকে কিছু না বলে হঠাৎ বাসা ছেড়ে চলে যায় আয়রা। তারপর গল্পে নতুন মোড় আসে।
নাটকটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন—সিয়াম নাসির, মো. পামির প্রমুখ। সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। এতে চিত্রগ্রাহক হিসেবে ছিলেন কামরুল ইসলাম শুভ। সম্পাদনায় সাইফ রাসেল। খুব শিগগিরি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে।