ঢাকাWednesday , 25 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পারফরম্যান্সে ধারাবাহিকতা চান মাহমুদউল্লাহ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই কারো। পারফরম্যান্সের ধারাবাহিকতা নিয়েই যত সমালোচনা। চেষ্টার কমতি নেই। কিন্তু মাঠে অনেক সময় সফল হন, অনেক সময় হন না।
ব্যর্থতার দিনগুলো কষ্টের। সাফল্যের দিনগুলো উল্লাসের। সেই উল্লাস ধরে রাখতে চান সব সময়। কিন্তু নিজের ভুলে পিছিয়ে পড়া বারবার। পারফরম্যান্সের ধারাবাহিকতা ফিরিয়ে আনাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ মাহমুদউল্লাহ রিয়াদের।
সদ্য সমাপ্ত হোম সিরিজে মাহমুদউল্লাহর পারফরম্যান্স উঠানামা করেছে। আফগানিস্তানের বিপক্ষে টেস্টে দুই ইনিংসে করেছিলেন সাত রান করে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি শুরু করেছিলেন ছয় রানে। পরের দুই ম্যাচে ৪৪ ও ৬২। ৪৪ রান করে দলের হার এড়াতে পারেননি আফগানিস্তানের বিপক্ষে। তবে ৬২ রান করে জিতিয়েছিলেন দলকে। চট্টগ্রামে শেষ ম্যাচে আবার ছয় রান। পারফরম্যান্সের এ উঠানামার বড় কারণ মনোযোগ, মনোসংযোগ।
ত্রিদেশীয় সিরিজের ফাইনাল শেষে মাহমুদউল্লাহ জানালেন, ব্যাটিংয়ে খুঁটিনাটি বিষয়গুলোর পার্থক্য গড়ে দেয়। তাতে মনোযোগ নষ্ট হয়। প্রতিপক্ষ সুযোগটি কাজে লাগিয়ে আক্রমণ চালায়। তখনই ব্যর্থতা ভর করে। ভুলগুলো শুধুরে পারফরম্যান্সের ধারাবাহিকতায় ফিরতে মরিয়া মাহমুদউল্লাহ।
ত্রিদেশীয় সিরিজের ফাইনাল শেষে মাহমুদউল্লাহ বলেন,‘আমাকে আরও ধারাবাহিক হতে হবে। গত কয়েকদিন ম্যাকেঞ্জির সঙ্গে অনেক কাজ করেছি। ও খুব ভালো ব্যাটিং কোচ। অনেক সময় টেকনিক্যালি আমি হয়তো ধরতে পারছি না, সে পারছে। বা ছোটখাটো কিছু বলছে, যা অনেক বড় পার্থক্য গড়ে দেয়। এগুলো নিয়ে কথা হয়েছে।’
‘ব্যাটিংয়ের কিছু টেকনিক নিয়ে কথা হচ্ছিল। অনেক সময় কোনো ব্যাটসম্যান রান খরায় থাকলে সেখান থেকে রান পেতে এত মরিয়া থাকে যে কোথায় ভুল হচ্ছে, সেদিকে মনোযোগ থাকে না। সেগুলো নিয়ে কথা হয়েছে ওর সঙ্গে। কিছু টিপস কাজেও দিয়েছে।’ – যোগ করেন মাহমুদউল্লাহ।
সামনেই ভারত সফর। এর আগে দলের সিনিয়র ক্রিকেটাররা ধারাবাহিকতায় চলে আসলে এগিয়ে যাবে বাংলাদেশ।