ঢাকাWednesday , 25 September 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ম্যানসিটি-আর্সেনালের বড় জয়

Link Copied!

স্পোর্টস ডেস্ক : লিগ কাপ তথা কারাবাও কাপে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। তৃতীয় রাউন্ডের ম্যাচে ম্যানসিটি ৩-০ ব্যবধানে হারিয়েছে দ্বিতীয় বিভাগের দল প্রেস্টন নর্থ ইন্টকে। আর আর্সেনাল ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আরেক দ্বিতীয় বিভাগের দল নটিংহ্যাম ফরেস্টকে। অন্যদিকে টাইব্রেকারে কলচেস্টার ইউনাইটেডের কাছে ৪-৩ ব্যবধানে হেরে তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে টটেনহ্যাম হটস্পার।
আর্সেনালের বড় জয়ে জোড়া গোল করেছেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। তিনি ম্যাচের ৩১ ও ৯০+২ মিনিটে গোল দুটি করেন। একটি করে গোল করেছেন রব হোল্ডিং (৭১ মি.), জোসেফ উইলক (৭৭ মি.) ও রেইস নেলসর (৮৪ মি.)।
এদিকে প্রেস্টনের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই তিনটি গোলের দেখা পায় ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধে অবশ্য আর কোনো গোল হয়নি। ম্যাচের ১৯ মিনিটে রহিম স্টার্লিং গোল করে এগিয়ে নেন দলকে। ৩৫ মিনিটে গ্যাব্রিয়েল জেসাস ব্যবধান দ্বিগুণ করেন। আর ৪২ মিনিটে প্রেস্টনের রায়ান লিডসন আত্মঘাতি গোল করে ম্যানসিটিকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন। শেষ পর্যন্ত এই ব্যবধান নিয়েই শেষ হয় ম্যাচ।
এই জয়ের ফলে ম্যানসিটি ও আর্সেনাল চতুর্থ রাউন্ডে নাম লিখিয়েছে।